সাদিও মানের জোড়া গোলে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচের ১২ মিনিটেই গোলরক্ষক বেনতোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া আল নাসর দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্বাগতিক আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে। সৌদি লিগের তৃতীয় রাউন্ডে এমন নাটকীয় প্রত্যাবর্তনে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
প্রথমার্ধে গোলরক্ষক হারিয়ে ১০ জনে নামার পর আল নাসর ৩১ মিনিটে দোদার গোলে এবং যোগ করা সময়ে মেদরানের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দলটি।
৭৪ মিনিটে সাদিও মানে ডান পায়ের দুর্দান্ত শটে ব্যবধান কমান (২-১)। তিন মিনিট পর আবদুলেলাহ আল-আমরি কর্নার থেকে হেড করে সমতা ফেরান (২-২)। শেষ মুহূর্তে ৯০ মিনিটে পাল্টা আক্রমণে মানে নিজের দ্বিতীয় গোলটি করেন, যা আল নাসরকে ৩-২ ব্যবধানে জয় এনে দেয়
এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে আল নাসর। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে আল ইত্তিফাক।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!