উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

আমিরাতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

আমিরাতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
লেখা বড়/ছোট করুন:

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন সংস্করণের এই সিরিজে বাংলাদেশ খেলবে একটি টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাবুলে সংবাদ বিজ্ঞপ্তিতে সূচিটি জানিয়েছে এসিবি।

৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

এরপর ১৭ অক্টোবর শুরু হবে তিন দলের ওয়ানডে লড়াই। লিগ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশের পর্ব শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ—৫ থেকে ৯ নভেম্বর প্রথম টেস্ট এবং ১৩ থেকে ১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট।

এসিবির প্রধান নির্বাহী নসিব খান বলেছেন, তিন সংস্করণেই শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ আফগান ক্রিকেটারদের জন্য দারুণ অভিজ্ঞতা হয়ে উঠবে। আয়োজনটি সফল করতে সহযোগিতার জন্য বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেটকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!