নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে জয়ের আনন্দের মাঝেই এসেছে দুঃসংবাদ। ধীর গতির বোলিংয়ের কারণে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানা হয় সেই হিসেবে ২ ওভারের জন্য মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলকে।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল-এর রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশের বোলিংয়ে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে তানজিদ তামিম, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এদিকে ওয়ান সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!