উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শহিদ জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহিদ জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
লেখা বড়/ছোট করুন:

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা অতিথিকে সঙ্গ দেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনা মন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং পরিদর্শকবইয়ে স্বাক্ষর করেন । এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!