মৌসুমের শুরুতেই দুর্দান্ত ছন্দে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোল করে ইতিহাস গড়েছেন তিনি। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে ফেলে চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন কেইন। এ সময় তার গড় প্রতি ম্যাচে ১ দশমিক ৩৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এটি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তিনি ১৬ ম্যাচে করেছেন ১৯ গোল। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ১৭ ম্যাচে করেছেন ১৮ গোল।
এছাড়া বায়ার্ন মিউনিখে হ্যারি কেইনের দুর্দান্ত ফর্মের কারণে চলতি মৌসুমে দলটি ইতোমধ্যে জার্মান বুন্দেসলিগায় শীর্ষে অবস্থান করছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!