উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ইসলাম গ্রহণ করেছেন কি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস?

ইসলাম গ্রহণ করেছেন কি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস?
লেখা বড়/ছোট করুন:


ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে বৈশ্বিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তুরস্কের সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে কার্লোসের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে দাবি করেন যে, তিনি ইসলাম গ্রহণ করেছেন।

আলী শাহিনের দাবি অনুযায়ী, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন যে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।

এই গুঞ্জনের সঙ্গে যুক্ত হয়েছে কার্লোসের সাম্প্রতিক ব্যক্তিগত জীবন। স্পেনের মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি ভাইরাল হয়েছে। গত ২৫ জুলাই পারিবারিক ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মরক্কো বা উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

তবে ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস বা তার কোনো মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। গোল ডট কম ও ডেইলি সাবাহর মতো আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলো জানিয়েছে, পুরো বিষয়টি তুর্কি এমপি ও স্থানীয় ইসলামিক স্কলারের দাবির ওপর ভিত্তি করে ছড়াচ্ছে। স্বয়ং খেলোয়াড় নিজে এ বিষয়ে মুখ খোলেননি, তাই এটিকে শতভাগ নিশ্চিত বলে দাবি করার সময় এখনো আসেনি।

উল্লেখ্য, রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছেন এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা জয় করেছেন। তার ইসলাম গ্রহণের খবর অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করলেও খেলোয়াড় নিজে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এটি বিভিন্ন সূত্রের দাবির ওপরই নির্ভর করছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!