কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেই আবারও নিজের সামর্থ্যের জানান দিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম দিনেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার দুর্দান্ত স্পেলে উস্টারশায়ারের শুরুটা থমকে গেলেও দিন শেষে ম্যাচে কিছুটা এগিয়ে আছে স্বাগতিকরা।
বুধবার ক্যান্টাবুরিতে টস জিতে কেন্টকে ব্যাটিংয়ে পাঠায় উস্টারশায়ার। শুরু থেকেই চাপে পড়ে কেন্ট—১৮ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। স্যাম নর্থইস্ট (৪৩) ও তাওয়ান্দা মুয়েয়ে ৮২ রানের জুটি গড়লেও অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ডের ৫২ ও ক্রিস বেঞ্জামিনের ৪০ রানে শেষ পর্যন্ত ২৩৮ রানে গুটিয়ে যায় কেন্টের ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জ্যাক লিব্বির স্টাম্প উড়িয়ে দেন হাসান; পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউ করে ফেরান। টানা দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ওপেনিং জুটি ভেঙে দেন তিনি। দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান—প্রথম ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা। হাসানের বোলিং পরিসংখ্যান: ৭ ওভারে ৩ মেডেন, ২৯ রানে ২ উইকেট।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!