উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়
লেখা বড়/ছোট করুন:

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় চমক—ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে নামিবিয়া। এই জয়ের ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার পাশাপাশি দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিল নামিবিয়ানরা।

শুক্রবার (২৮ আগস্ট) উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করে নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে। জবাবে ডেওয়াল্ড ব্রেভিসের ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি। নামিবিয়ার জেজে স্মিট তিন উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে শুরুতে ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর ব্রুভিস ও রুবেন হারমান (১২) জুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ তিন ব্যাটার শূন্য রানে আউট হলে থেমে যায় তারা। নামিবিয়ার জেজে স্মিট ও রুবেন ট্রাম্পেলম্যান মিলে নেন ৫ উইকেট; শেষ ওভারে টানা দুই বলে উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন স্মিট।

নামিবিয়ার ইনিংসে জান ফ্রাইলিঙ্ক (৬০) ও লরেন স্টিনকেম্প (৪১) উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন; তবে একপর্যায়ে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ১৬৩ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন ৩টি উইকেট নেন।

সাত ম্যাচের সিরিজে শুভসূচনা করল নামিবিয়া; পরবর্তী ম্যাচে শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!