উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার

আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার
লেখা বড়/ছোট করুন:

চোটের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ (প্রায় দুই মাস) মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলার সময় উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন মেডিকেল পরীক্ষায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়ে, যা থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে।

সান্তোসে ফেরার পর থেকে ঘন ঘন ইনজুরিতে পড়ছেন নেইমার—বাম উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে একাধিকবার চোট পেয়েছেন। সান্তোস কর্তৃপক্ষ চায় না তিনি তাড়াহুড়ো করে মাঠে ফিরে আবারও চোট পাক, তাই তার চিকিৎসায় কোনো তাড়াহুড়ো করছে না ক্লাবটি।

রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য এটি বিশাল ধাক্কা। রোববার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে লিগ ম্যাচ ও কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে। এছাড়া ডিফেন্ডার লুকাস ভেরিসিমো ও ফরোয়ার্ড আলভারো বারেয়ালও চোটের কারণে দলের বাইরে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!