উৎসবের রঙে সাজছে...
বিনোদন

জিল্লুর রহমান সোহাগের নতুন মিউজিক ভিডিও ‘রোমন্থন’ প্রকাশিত

জিল্লুর রহমান সোহাগের নতুন মিউজিক ভিডিও ‘রোমন্থন’ প্রকাশিত
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশি লেখক, সংগীতশিল্পী ও আবৃত্তিকার জিল্লুর রহমান সোহাগের নতুন গান ‘রোমন্থন’ এর অফিশিয়াল মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর আগে একই গানের অ্যানিমেটেড ভিডিও মুক্তি পেয়ে ইতিমধ্যে ১ লাখ ৮৯ হাজারেরও বেশি ভিউ অর্জন করেছে, যা গানটির ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

গানটির কথা, কবিতা ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং জিল্লুর রহমান সোহাগ। সুরারোপ করেছেন তিনি এবং আক্তারুজ্জামান বাবু যৌথভাবে। কী-বোর্ডে ছিলেন সাদি মোহাম্মদ এবং গিটারে অনুজ কুমার সরকার। গানটির প্রযোজনায় ছিলেন মাহিবুল হাসান মাহিম ও মিনহাজ জুয়েল। মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন মাহিবুল হাসান মাহিম। ভিজ্যুয়াল ও সিনেমাটোগ্রাফি সামলেছেন সুবায়েল রশিদ নিরব।

গানের কথায় উঠে এসেছে এক গভীর আবেগময় অনুভূতির চিত্র। সকালের হাওয়া থেকে শুরু করে নিঃশব্দ রাতের জোছনা পর্যন্ত, ভুলে যাওয়া স্মৃতি আর অলিখিত কবিতার বেদনা—সবকিছু মিলিয়ে গানটি শ্রোতার মনে এক অদ্ভুত দোলা দিয়ে যায়।

দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া ইতিমধ্যে বেশ উৎসাহব্যঞ্জক। একজন দর্শক মন্তব্যে লিখেছেন যে, গানটি তিনি প্রথম শুনেছিলেন বিশ্ববিদ্যালয়ের বন্ধু অনির্বাণের কাছে, তখন থেকেই এটি তার হৃদয়ে গেঁথে গেছে। অনেকদিন পর আবার শুনে পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে বলে তিনি জানান।

জিল্লুর রহমান শোহাগ একজন বহুমাত্রিক শিল্পী। তিনি গল্প লেখেন যেখানে পরিচয় ও সংস্কৃতির প্রশ্নগুলো গভীরভাবে অনুসন্ধান করা হয়। সংগীতে তিনি ঐতিহ্যবাহী সুর ও আধুনিক ধারার সমন্বয়ে এক অনন্য মেলোডি তৈরি করেন। আবৃত্তিতেও তার দক্ষতা দর্শকদের মুগ্ধ করে আসছে দীর্ঘদিন ধরে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!