ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা সংগীত শিল্পী ইফতির
গুজবের প্রতিবাদে কক্সবাজারের স্থানীয় সংগীত শিল্পী আকলিমা ইসলাম ইফতি বলেন
“সম্প্রতি আমার নামে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, একটা ফেইক অনলাইন চ্যানেল থেকে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি কখনোই এমন কোনো বক্তব্য দিইনি এবং কোনো সংবাদমাধ্যমকে এ ধরনের তথ্য প্রদান করিনি। আমার বক্তব্য বিকৃত করে কিংবা মনগড়া তথ্য যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
সবার কাছে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এসব ভুয়া সংবাদে বিভ্রান্ত হবেন না। প্রয়োজন হলে এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!