উৎসবের রঙে সাজছে...
বিনোদন

শারীরিক অসুস্থতায় কনসার্ট থেকে বিরতির ঘোষণা দিলেন ইব্রাহিম আহমেদ কামাল

শারীরিক অসুস্থতায় কনসার্ট থেকে বিরতির ঘোষণা দিলেন ইব্রাহিম আহমেদ কামাল
লেখা বড়/ছোট করুন:

কানের গুরুতর অসুস্থতার কারণে আপাতত কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইব্রাহিম আহমেদ কামাল। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পোস্টে শিল্পী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত কনসার্ট থেকে দূরে থাকবেন। গরমকালে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করতে গিয়ে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। জুলাই মাসে দুটি শো করার পর তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন এবং জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে যেতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি কনসার্টের জন্য প্রয়োজনীয় ট্যুর প্লেনেও উঠতে পারেননি।

শারীরিক এই সমস্যার পরিপ্রেক্ষিতে কনসার্ট আয়োজকদের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন তিনি। গরমকালে ওপেন এয়ার কনসার্টে পারফর্মারদের জন্য পানি, স্যালাইন, ফ্যান, ইলেকট্রিক কুলার ও পোর্টেবল এসির মতো প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রাখার অনুরোধ জানান তিনি। এছাড়া স্টেজে অবাঞ্ছিত মানুষের আনাগোনা বন্ধেরও আহ্বান জানিয়েছেন এই শিল্পী।

দেশের পারফর্মিং মিউজিয়ানদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মিউজিয়ানরা মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করেন, তাই আয়োজকদের এ বিষয়ে কঠোর ও সচেতন হওয়া জরুরি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!