উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল
লেখা বড়/ছোট করুন:

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল।

রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানান, দীর্ঘ চোট কাটিয়ে ব্রাজিল দলে ফিরলেও আবারও চোটে পড়েছেন নেইমার। এখনো তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি।

আনচেলত্তি বলেন, ‘যত দ্রুত সম্ভব ফিট হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, সে আগামী সপ্তাহে পুরোপুরি অনুশীলন শুরু করতে পারবে।’

কোচের এই ভাষ্যমতে, শুধু মরক্কোর বিপক্ষে নয়, আগামী ২০ জুন ভোরে হাইতির বিপক্ষে ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত গতিতে না এগোলে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই তাকে দেখা নাও যেতে পারে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!