প্রখ্যাত লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পুত্রবধূ রাজিয়া রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। প্রাবন্ধিক, গবেষক, ঐতিহাসিক, অনুবাদক, সমাজবিশ্লেষক ও সাহিত্য সমালোচক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া তিনি 'রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি'-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!