উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির
লেখা বড়/ছোট করুন:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে পথসভা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। স্বাধীনতার পরবর্তী সময়ে এবারই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনো লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাত্রা করে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জেলার কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সাত দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না।

তিনি বলেন, গোপালগঞ্জবাসী ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি ও আন্দোলনের সঙ্গে থাকবেন বলে তারা প্রত্যাশা করেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

জামায়াত আমির আরও বলেন, "আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও বাস্তবায়ন হয়ে যাবে।"

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজারও নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেন লংমার্চের নেতারা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!