উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৬-এ স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা।

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তারা হলেন চেন লিয়ুন ও মো জিয়াওউ। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৬০ কেজি। প্রাথমিক যাচাইয়ে স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!