উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা, গ্রেপ্তার ৩
লেখা বড়/ছোট করুন:

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।

গ্রেপ্তাররা হলেন—অ্যাম্বুলেন্স চালক রোজাউল করিম খান মিলন (৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) ও খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)—সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, পুলিশের চোখ এড়াতে দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পরিবহন করে আসছিলেন তারা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!