উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২
লেখা বড়/ছোট করুন:

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুতকৃত ৩২৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আমন মৌসুমে সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের পাশাপাশি সরকারি সরবরাহকৃত সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘর থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এ ঘটনায় শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারের বিরুদ্ধে শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পরে মাগুরা পুলিশ সুপারের নির্দেশে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশ। এ সময় সিসিআইসি ও শ্রীপুর থানা পুলিশের পৃথক দুটি দল লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান চালায়। সোমবার সকালে অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সরকারি সরবরাহকৃত সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সরকারি বরাদ্দের সার নিয়ে অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের তথ্য পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!