নোয়াখালীর হাতিয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করা হয়।
ইউএনও রাসেল ইকবাল বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না; কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান নিয়মিত চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!