উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল

হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল
লেখা বড়/ছোট করুন:

২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের গাইড হিসেবে নিয়োগে আবেদনের সময় বাড়ানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ (ওমরাহ) শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে আবেদনের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই তারিখের মধ্যে শুধু হজ পোর্টালে নির্দিষ্ট লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করা যাবে।

এ ক্ষেত্রে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিলের বিষয়ে প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে কল করে তথ্য জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!