উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

চুক্তি নিয়ে বিরোধে শালিসের সুযোগ থাকলে রিট চলবে না

চুক্তি নিয়ে বিরোধে শালিসের সুযোগ থাকলে রিট চলবে না
লেখা বড়/ছোট করুন:

চুক্তি পরবর্তী কোনো বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তিতে শালিস বা আর্বিট্রেশনের সুযোগ থাকলে, তা অনুসরণ না করে সরাসরি হাইকোর্টে রিট আবেদন গ্রহণ করা হবে না বলে অভিমত দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এক রায়ে বলেছেন, সমঝোতা চুক্তিতে আইন দ্বারা নির্ধারিত বিকল্প ও কার্যকর প্রতিকার বিদ্যমান থাকলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে সরাসরি রিট আবেদন করা যাবে না। মেসার্স এএমএস ফারাজ কনস্ট্রাকশন বনাম রাষ্ট্র মামলায় এই রায় দেওয়া হয়।

রায়ে বলা হয়েছে, সরকারি সম্পদ বিক্রির চুক্তিতে সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ জড়িত থাকলেও, চুক্তির শর্ত ভঙ্গকারী পক্ষ রিট আবেদন করে প্রতিকার দাবি করতে পারে না—বিশেষ করে চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য শালিসের ব্যবস্থা থাকলে সেই বিকল্প প্রতিকার গ্রহণ না করে সরাসরি রিট আবেদনের সুযোগ নেই।

মামলার পটভূমি: কুমিল্লার চিশতী টেক্সটাইল মিলস (প্রায় ১৬ একর জমি) ২০০৩ সালে অবসায়নের সিদ্ধান্ত হয়। ২০১৪ সালে এএমএস ফারাজ কনস্ট্রাকশন মিলটি ৩৫ কোটি টাকায় কেনার চুক্তি করে। পরে দরপত্র ছাড়াই কম দামে বিক্রির অভিযোগ ওঠে এবং সরকার ক্রয় প্রক্রিয়া স্থগিত করে। ফারাজ কনস্ট্রাকশন হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। তবে আপিল বিভাগ ২০১৮ সালে হাইকোর্টের রায় বাতিল করে। ফারাজ কনস্ট্রাকশনের সিভিল রিভিউ আবেদন ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি খারিজ করে দেয় আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ: চুক্তিতে শালিসের বিধান থাকলে সরাসরি রিট না করে সালিশি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো পক্ষ নিজেই চুক্তি লঙ্ঘন করলে রিটের মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ নেই। আপিল বিভাগের রায়ে ত্রুটি না থাকায় সিভিল রিভিউ আবেদন খারিজ করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!