উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
লেখা বড়/ছোট করুন:

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানা-পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তারা জানান, সোমবার সকাল থেকে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে একই দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা অংশ নেন। এ ছাড়াও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাও বৈঠকে অংশ নিয়েছেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!