উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা

২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা
লেখা বড়/ছোট করুন:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের অভিযোগ ইস্যুতে নিজের মানহানির কথা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে তার সংশ্লিষ্টতা নেই—এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়। একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে, অন্যটি পিএসসির তালিকা অনুযায়ী পদোন্নতি। এই ফাইল তার কাছে আসেনি এবং তার সাক্ষরও ফাইলে নেই।

তিনি দুদকের পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এবং দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধীদল ও মতকে দমন-পীড়নের জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানান; অন্যথায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!