বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে এবং সদস্য সচিব হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!