গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, "গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন হলে বাকি দাবিগুলোও বাস্তবায়ন হয়ে যাবে।" তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যেই তাদের এই আন্দোলন।
জামায়াত আমির বলেন, "আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবি খুব স্পষ্ট। এ আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাব না।"
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের প্রতি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধ জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!