উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কলকাতা অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে

কলকাতা অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে
লেখা বড়/ছোট করুন:

কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভোমরা স্থলবন্দরে তার মরদেহ পৌঁছায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী গাড়িটি সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়ার উদ্দেশে রওনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনও কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং অ্যাম্বুলেন্সে করে দেশে পাঠানো হবে।

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। পরিবারের ইচ্ছায় এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন, যাদের মধ্যে সাতজন বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!