উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শেখ হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

শেখ হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
লেখা বড়/ছোট করুন:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৬ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন—শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এ জে এম এনামুল হক, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।

২০২৪ সালের ৪ আগস্ট যাত্রাবাড়ীতে মিছিলে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলি চালালে রিয়াজুল তালুকদার নিহত হন। একই বছরের ১২ সেপ্টেম্বর তার ভাই রুবেল তালুকদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!