বিশেষ সংবাদদাতা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। মেডিকেল প্রতিবেদনে মৃত্যুর পূর্বে শিশুটিকে পাশবিক নির্যাতনের স্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক বা পাশবিকভাবে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অপরাধের প্রমাণ গোপন করতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আজ রোববারই আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!