উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

গাজীপুরে নিটিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুরে নিটিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতি
লেখা বড়/ছোট করুন:

গাজীপুরের কাশিমপুরে এক নিটিং কারখানায় নৈশপ্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে ঢুকে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা কারখানার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল উঁচিয়ে নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে তারা প্রধান ফটকের তালা কেটে প্রায় ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে।

কারখানার সহকারী অপারেটর রাব্বি জানান, রাত ৩টার সময় ১০-১৫ জনের ডাকাত দল তাদের হাত-পা বেঁধে সুতা ও নগদ লুট করে নিয়ে যায়। কারখানার এমডি আনিসুল হক বলেন, আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও দেড় লাখ টাকা নগদ নিয়ে গেছে ডাকাতরা।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ডাকাত দলকে ধরতে পুলিশ কাজ করছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!