উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

দোকানে হামলার অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

দোকানে হামলার অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর নিউমার্কেটে অবস্থিত গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সময় দোকানের ভাড়াটিয়া ও মার্কেট ম্যানেজারকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর 'আছিল ভেলর' নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কেট কর্তৃপক্ষ।

অভিযোগের তালিকায় থাকা ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, জামাল আহমেদ জেমিন ও সাইফ হাসান এবং আহ্বায়ক সদস্য সাগর খান, পারভেজ মোশাররফ ও অপু মৃধা। এ ছাড়া সংগঠনটির কর্মী মোস্তাক আহমেদ ও নাইম আহমেদের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ও জামাল আহমেদ জেমিনের নেতৃত্বে একদল নেতাকর্মী দোকানটিতে ভাঙচুর করছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তার ছেলেকে মারধর করতে দেখা যায়। এ সময় মার্কেট ম্যানেজার জুয়েল রানা ঘটনাস্থলে এলে মাজেদুল ইসলাম তাকে কিল-ঘুষি মারছেন বলে ফুটেজে দেখা যায়। একই সঙ্গে দোকানের মালামাল সরিয়ে নিতেও দেখা যায়।

দোকানদার আমিনুল ইসলাম বলেন, আমি জমির মালিকের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছি। চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকে আমাকে দোকানটি ভাড়া দেওয়া হয়েছে। এরপর থেকে আমি মালামাল তুলেছি, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এবং দোকানের নামে ব্যানার দিয়েছি। এখন হঠাৎ করে হারুন নামে একজন নিজেকে দোকানের মালিক দাবি করছেন। এরপর ঢাকা কলেজের মাজেদ, জামালসহ ৩০ থেকে ৪০ জন এসে দোকানের সবকিছু ছিঁড়ে-ছিন্নভিন্ন করে ফেলে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!