উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শ্রমিক বিক্ষোভে আগুন-ভাঙচুরের ৬ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শ্রমিক বিক্ষোভে আগুন-ভাঙচুরের ৬ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
লেখা বড়/ছোট করুন:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের সফিপুর, চন্দ্রা ও মাওনা এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করেন শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ধাওয়া ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। পরে দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে ।

এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ওই কর্মকর্তা । পরিস্থিতি পর্যবেক্ষণে গাজীপুরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!