উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বেলা ১১টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক উত্তরার আজমপুরে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভে নামেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!