উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা

বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধিতে চীনের নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জে-১০সি কেনার আগ্রহ রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি জানিয়েছেন, এই কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের মতে, সীমিত প্রতিরক্ষা বাজেটে মান ও কার্যকারিতা বিবেচনায় জে-১০সি বাংলাদেশের জন্য সেরা পছন্দ। তিনি বলেন, ‘ইস্টার্ন ব্লকের এয়ারক্রাফটগুলো বর্তমানে ওয়েস্টার্ন ব্লকের মতোই সক্ষম; বিশেষ করে এআই প্রযুক্তিতে চীন এখন পশ্চিমা বিশ্বের তুলনীয়।’

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের উদ্বেগ থাকা স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি বলেন, ‘তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গেও সামরিক আলোচনা চলছে। যে দেশ কস্ট ইফেক্টিভ সলিউশন দিতে পারবে, সেখান থেকেই কেনা উচিত।’ যুক্তরাষ্ট্রের সেনসিটিভিটি থাকলেও পররাষ্ট্রনীতির মাধ্যমে তা ব্যাখ্যা করা সম্ভব বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, গেল বছর ভারত-পাকিস্তান সংঘাতে জে-১০সি ব্যবহার করে পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল বলে জানা গেছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!