উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

ফেনীতে ১১ মামলার পলাতক আসামি দুলাল গ্রেপ্তার

ফেনীতে ১১ মামলার পলাতক আসামি দুলাল গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

ফেনীর সোনাগাজী থানার মাদক মামলায় ২ বছরের সাজা ওয়ারেন্টসহ ১১ মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ওরফে ইব্রাহীম দুলালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রামের একটি দল ফেনীর সোনাগাজী থানাধীন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুলাল প্রকাশকে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামি দুলাল প্রকাশের বিরুদ্ধে ফেনীর সোনাগাজী মডেল থানায় মাদক সংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত দুলাল প্রকাশ ফেনীর সোনাগাজী থানার উত্তর মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!