বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে । এটি গত ২৯ এপ্রিলের পর ব্রেন্টের সর্বোচ্চ দাম
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দাম বাড়ছে। সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে । এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও দাম বাড়ানোর পেছনে কাজ করছে ।
সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ, যা টানা তৃতীয় সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা । এর আগে গত ২০ অক্টোবর ব্রেন্টের দাম ১১০ ডলার ছাড়িয়ে পাঁচ মাসের সর্বোচ্চে পৌঁছেছিল । এরপর ২২ অক্টোবর ১১৩ ডলার এবং ২৩ অক্টোবরে ১১৬ ডলার ছাড়ায় ।
তেলের দাম বাড়ার প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর পড়তে শুরু করেছে। জ্বালানি ব্যয় বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা ভোক্তাপর্যায়ে পণ্যের দামে প্রভাব ফেলে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!