উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল
লেখা বড়/ছোট করুন:

জ্বালানি তেলের চড়া দামের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা এবং মুদ্রানীতি নিয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬ দশমিক ৬২ ডলারে নেমে আসে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও কমোডিটি বিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে মুদ্রানীতি নিয়ে ফেডারেল রিজার্ভ প্রত্যাশার চেয়েও কঠোর অবস্থান নিতে পারে—এমন আশঙ্কাই আপাতত স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে বলে মনে হচ্ছে।"

জ্বালানির উচ্চমূল্য দীর্ঘমেয়াদে সুদের হার চড়া রাখার সম্ভাবনাকে জোরদার করে। এতে করে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধারণের সুযোগ ব্যয় বেড়ে যায়।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৭৩ ডলারে ঠেকেছে। আর প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৫৩২ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২২ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!