উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
লেখা বড়/ছোট করুন:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় পোনা বাসস্ট্যান্ড ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম জিয়াউর রহমান (২২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় পেছনের ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!