উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

চলতি সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলতি সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
লেখা বড়/ছোট করুন:

সরকারি চাকরিজীবীদের জন্য ফের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। চলতি সপ্তাহে একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি থাকছে। দিনটি বুধবার পড়ায় পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) একদিনের ঐচ্ছিক ছুটি নিতে পারলেই মোট ২ দিন ছুটি কাটানো যাবে।

অন্যদিকে এর পরের দুদিন পড়েছে শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চলতি সপ্তাহে একদিনের ছুটি নিতে পারলেই টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেও একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে শুক্র-শনিবার মিলিয়ে টানা ৪ দিনের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছিল।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!