উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

হবিগঞ্জে 'গোপনে গোসলের ছবি ধারণ' ঘিরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে 'গোপনে গোসলের ছবি ধারণ' ঘিরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
লেখা বড়/ছোট করুন:

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের গোপন ছবি ধারণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি কাটখাল গ্রামের পুকুরে স্থানীয় পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!