চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা এবং ফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা বোর্ডগুলো ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন এবং ফল প্রকাশের পুরো প্রক্রিয়া শেষ করতে চায়। ফলে সময়সূচি আরও সংক্ষিপ্ত করার সুযোগ নেই।
এর আগে গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য পুনঃপরীক্ষার এই সুযোগের কথা জানান।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে পুনঃপরীক্ষায় অংশ নেবেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তারা শুধু অকৃতকার্য বিষয়গুলোতেই পরীক্ষা দিতে পারবেন।
এদিকে ফল পুনঃনিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!