উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালাল ইরান

ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালাল ইরান
লেখা বড়/ছোট করুন:

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ইরানি কুর্দি গোষ্ঠীর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার (২৫ অক্টোবর) ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল আরাবিয়ার।

ইরানের বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়, "শনিবার রাতে বালিসান অঞ্চলে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী কোমালার সদর দপ্তরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী।"

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলে ইরানি কুর্দি যোদ্ধাদের বেশ কয়েকটি ক্যাম্প ও সামরিক ঘাঁটি রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই এসব লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়ে আসছে ইরান।

অভিযোগ রয়েছে, ইরানি কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরানি কুর্দিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও ভেবেছিল যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীকালে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে, এমন ভাবনা থেকে সেই পথে হাঁটেনি ট্রাম্প প্রশাসন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলায় গত ১৭ জুলাই সুলাইমানিয়া শহরের কাছে কোমালা গোষ্ঠীর ৯ জন সদস্য নিহত হন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!