উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
লেখা বড়/ছোট করুন:

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় গেটগুলো বন্ধ করা হয়। এ সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪.৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পানির সমতল দ্রুত বাড়তে থাকায় গত ২৯ আগস্ট রাতে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। পরবর্তীতে পানির চাপে গেট খোলার পরিমাণ সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত করা হয়, যার ফলে স্পিলওয়ে দিয়ে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং পানির উচ্চতা কমায় স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছে। তবে পাঁচটি ইউনিট চালু থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিত প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

প্রয়োজন অনুযায়ী পুনরায় জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৮ জুলাই প্রথম দফায় গেট খোলা হয়েছিল এবং ২৩ জুলাই বন্ধ করা হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!