উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ

সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
লেখা বড়/ছোট করুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখেই যেকোনো ধরনের বাণিজ্যিক বা সামরিক চুক্তিতে যাওয়া প্রয়োজন। সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পররাষ্ট্রনীতি এমন হতে হবে যাতে একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো দেশের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।

তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত দাম ও ভূতুড়ে বিল পরিশোধের পরও নাগরিকরা পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না; পরিস্থিতি ২০০৫ সালের আগের সময়ের মতো সংকটাপন্ন হয়ে উঠছে।

প্রবাসী শ্রমবাজারে অনিয়ম ও বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম ৩৫০ ডলারে নামিয়ে আনা হলেও এখন সিন্ডিকেটের কারসাজিতে তা ৬০-৮০ হাজার টাকায় পৌঁছেছে। মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৮ লাখ টাকা খরচ হচ্ছে, যা অন্য দেশের কর্মীদের তুলনায় অনেক বেশি।

১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি প্রতিবাদ কর্মসূচি, যার মাধ্যমে জনগণের কষ্ট ও গ্যাস-বিদ্যুৎ সংকট তুলে ধরা হবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!