উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

মাদরাসায় বলাৎকার-অশালীন ঘটনা দুঃখজনক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

মাদরাসায় বলাৎকার-অশালীন ঘটনা দুঃখজনক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে যেন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!