উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু
লেখা বড়/ছোট করুন:

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের দাবি অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। কার্লসন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

কার্লসনের মতে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের কেন্দ্রীয় অংশে অবস্থিত 'পিকঅ্যাক্স মাউন্টেন'। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, তেহরান ওই পাহাড়ের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় চালু করেছে। তিনি যুক্তি দেন, আমেরিকার প্রচলিত অস্ত্র দিয়ে পাহাড়ের গ্রানাইট ভেদ করে ভেতরের সুড়ঙ্গে আঘাত হানা সম্ভব নয়। তাই একমাত্র পারমাণবিক হামলাই কার্যকর বিকল্প হতে পারে।

কার্লসন আরও দাবি করেন, নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পকে ফোন করে এই হামলার জন্য চাপ দিচ্ছেন। তবে তার এই দাবির পক্ষে তিনি কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ইরান নিয়ে ফোনালাপ হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নেতানিয়াহু মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চান। এক ইসরায়েলি সূত্র ওই ফোনালাপকে 'কঠিন' এবং এক মার্কিন সূত্র 'সরাসরি' বলে বর্ণনা করেছে।

ট্রাম্প নিজে সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা 'ভালোভাবে এগোচ্ছে' এবং তিনি 'বিশেষ তাড়াহুড়োয় নেই'। তবে তিনি স্বীকার করেছেন, ইরানের এক বা দুটি পারমাণবিক স্থাপনা নিয়ে আমেরিকাকে এখনো 'ব্যবস্থা নিতে হবে'। তিনি পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে বলেন, 'আমরা সেটা ১০ মিনিটে করতে পারি। আমাদের পরিকল্পনা রয়েছে।'


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!