উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য
লেখা বড়/ছোট করুন:

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করে তিনি জানান, এবার অনেক অমীমাংসিত রহস্যের সুরাহা হবে এবং তাদের পথ দেখাচ্ছে মোজাফফরের ফোন।

গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে ৪৫ বছর পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যার সময় মোজাফফর উপস্থিত ছিলেন এবং ঘটনার পর নথিপত্র তল্লাশি ও মরদেহ সরানোর কাজে অংশ নেন।

বিশেষ প্রসিকিউটর জানান, মোজাফফরের সঙ্গে দেশের ভেতর ও বাইরের বেশ কিছু লোকের যোগাযোগ পাওয়া গেছে; কার পৃষ্ঠপোষকতায় তিনি আত্মগোপনে ছিলেন, কীভাবে লেনদেন করেছেন—সব তদন্ত করা হবে।

হত্যার পর সেনানিবাসে ফিরে আসা কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন মেজর জেনারেল মঞ্জুর, যাকে পুলিশ হেফাজত থেকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কারণও খোঁজা হচ্ছে। প্রসিকিউটর বলেন, প্রেসিডেন্টের একটি সিক্রেট পেপার খোঁজার চেষ্টা করা হয়েছিল—সেটি কী এবং হত্যার পর কেন তাদের এত আগ্রহ ছিল, তাও তদন্ত করা হচ্ছে।

লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির ও ক্যাপ্টেন মো. ইলিয়াসের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!