উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
লেখা বড়/ছোট করুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোসড) করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন—তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে উল্লেখ করা হয়েছে, শনিবার থেকেই এই প্রত্যাহার ও সংযুক্তি কার্যকর হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!