উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী আজিজ, সকালে মিলল গলা কাটা মরদেহ

রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী আজিজ, সকালে মিলল গলা কাটা মরদেহ
লেখা বড়/ছোট করুন:

পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!