উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৬

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৬
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় তিন থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানা থেকে ৩০ জন, হাজারীবাগ থানা থেকে ১৫ জন এবং মোহাম্মদপুর থানা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, বিভিন্ন পরোয়ানাভুক্ত অপরাধী এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!