উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ
লেখা বড়/ছোট করুন:

গোপালগঞ্জ সদর উপজেলার রঘনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার রঘনাথপুর এলাকার বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করার সময় টহল পুলিশের একটি দল তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য এসময় আহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!